weather ২৮.৪১ o সে. আদ্রতা ৭৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে পুলিশের ষাড়শী অভিযানে যুবদলের নেতাকে গ্রেফতারের পর আদালতে জামিন মঞ্জুর

প্রকাশ : ১৮-০৯-২০২২ ১৭:০৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইন ষাড়শী অভিযান পরিচালনা করে উপজেলা যুবদলের নেতা আব্দুল কাদের (৩৫) কে বাসা থেকে আজ রবিবার ভোর রাতে গ্রেফতার করে আদালতের বিচারকের নিকট হাজির করা হলে তার জামিন মঞ্জুর করেছে। গ্রেফতারকৃত যুব দলের নেতা আব্দুল কাদের হলেন- উপজেলার চড়কডাঙ্গী স্কুলপাড়া গ্রামর বাসিন্ধা দবিরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইন আজ রবিবার ভোর ৪টায় উপজেলার চড়কডাঙ্গী গ্রামের বাসিন্ধা আব্দুল কাদেরের বাড়ীতে ষাড়শী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার দেখিয়ের ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যজিষ্ট্রেট আমলী আদালতের বিচারকে নিকট হাজির করা হয়। এসময় আসামী পক্ষের সিনিয়র আইনজীবি আলহাজ্ব এ এ্যাডভোকেট সৈয়েদ আলম আদালতে আসামীর জামিনের আবেদন প্রার্থনা করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক জামিন শোনানী শেষে তার জামিন মুঞ্জুর করেন। এবিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর