প্রেস বিজ্ঞপ্তি র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে বিদেশী মদ সহ সিন্ডিকেট লিডার গ্রেফতার
প্রকাশ : ২৩-০৩-২০২২ ২০:৪৬
নিজস্ব প্রতিবেদক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ মার্চ ২০২২ খ্রিঃ সন্ধ্যায় দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ১নং এলোয়াড়ী ইউনিয়নের রুদ্রনী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ বোতল বিদেশী মদ সহ আসামী- মোঃ হানিফ সরকার (২৮) সাং-রুদ্রনী, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর নামক কুখ্যাত একজন মাদক সিন্ডিকেট লিডারকে গ্রেফতার করে। উক্ত আসামী ১ নং এলোয়াড়ী এলাকায় বিদেশী মদ সহ বিভিন্ন মাদক দ্রব্যের সিন্ডিকেট লিডার হিসাবে মাদক পাচার চক্রের নেতৃত্ব দেয় বলে জানা যায়। এ সময়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ধৃত আসামীর ০১টি মটর সাইকেলও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ অতি গোপনে ভারতীয় সীমান্ত এলাকা হইতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করিয়া স্থানীয় মাদকসেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com