weather ৩৭.১৪ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

প্রকাশ : ০২-১০-২০২২ ২০:০২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটিসহ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানিসহ বন্দরের সব কাজ বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ। স্থলবন্দর সূত্র জানায়, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ীরা নেপাল, ভুটান ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ফুলবাড়ী লোকাল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আলোচনার মাধ্যমে ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৯ অক্টোবর রোববার পর্যন্ত এই স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আগামী ১০ অক্টোবর থেকে বন্দরের সচল হবে চতুর্দেশীয় এই বাংলাবান্ধা স্থলবন্দর। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ রয়েছে। আগামী ১০ অক্টোবর চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর