weather ৩২.৬৯ o সে. আদ্রতা ৬০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুটি বিষয়ে মানুষ বিব্রত: উত্তর খুঁজে পায় না!

প্রকাশ : ১৪-০৮-২০২১ ১০:১৪

নিজস্ব প্রতিবেদক

হারুন-অর-রশিদ: দুটি বিষয়ে মানুষ বিব্রত: উত্তর খুঁজে পায় না!

#একটি পরিমনি

#অন্যটি পদ্মা সেতু

 এটি ব্যাখ্যার আগে একটি গল্প বলতে চাই।সিনেমার গল্প!গল্পটি এক্কেবারে সংক্ষেপে এ রকম-

#আজ হতে বেশ কয়েক বছর আগে বালিয়াডাঙ্গীর একটি সিনেমা হলে সিনেমাটি দেখেছি।সিনেমার নায়িকা চরিত্রে ছিলেন "শাবানা"। চরিত্রে শাবানা গরিব ঘরের পরিশ্রমী ও সুন্দরী মেয়ে। তাকে কাছে পেতে(প্রেমে) মরিয়া সিনেমার ভিলেন। কিন্তু শাবানা কোন মতেই ভিলেনের প্রেমকে গুরুত্ব দেন না।

এতে সিনেমার ভিলেন চরিত্রের লোকটি যখন শাবানাকে তার কাছে নেওয়ার চেস্টায় ব্যার্থ হলো তখন সে গ্রামের কিছু লোভী ও মিথ্যা সাক্ষ্যদানকারী লোক প্রস্তুত করলো।মিথ্যা একটি ঘটনা বানালো এবং এলাকায় ছড়িয়ে দিলো যে শাবানা পর পুরুষের সংগে ধরা পরেছে।ভিলেন চরিত্রে কয়েক জন ও তার সাঙ্গ পাঙ্গরা যথারীতি গ্রামে বিচার ডাকল।

বিচারে বিচারক একজন শিখন্ডী মোল্লা। ভিলেনের চেলা চামুন্ডাদের দেওয়া মিথ্যা সাক্ষীতে শাবানা দোষি সাবস্ত হলো। বিচারে বিচারক আদেশ(রায়)দিলেন, বুক পর্যন্ত মাটিতে পুতে তাকে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হোক। মোল্লার আদেশ মতো পাথর মারার সকল প্রস্তুতি নেওয়া হলো। টেনে হিঁচরে শাবানাকে নেওয়া হচ্ছে গর্তের কাছে।শাবানা চিৎকার করে বলতে লাগলো যে অপরাধে আমাকে পাথর মারা হবে সে অপরাধের পুরুষ লোকটি কোথায়? তাকেও পাথর মারা হোক!

এ কথা শুনে বিচারকসহ ভিলেন ও তার সাঙ্গ পাঙ্গরা পিছু হটতে বাধ্য হয়।কারণ এ রকম পুরুষো নেই,ঘটনাও নেই। এ যাত্রায় বেঁচে যান শাবানা-।

পরিমনী অপরাধী মেনে নিলাম।এ অপরাধের সংগে কারা এবং কোন কোন পুরুষ জড়িত তাদেরকেও জাতির সামনে বিচারের মুখোমুখি করেন এমনটি প্রত্যাশা দেশের মানুষের।তার সম্পদের খোঁজ নিচ্ছেন ভাল কথা।তাকে যারা এসব সম্পদ দিয়ে সম্পদশালী করেছে তাদেরও সম্পদের হিসাব নেওয়া উচিত বলে মনে করেন দেশবাসী।

#পদ্মাসেতু:

পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প এটি অস্বীকার করার উপায় নেই।এটি বর্তমান সরকারের অর্জনও বটে।এটির কাজও শেষের দিকে। কিন্তু বেশ ক'দিন ধরে একটি খবর টেলিভিশনের স্কলে দেখা যাচ্ছে। সেতুর অমুক পিলারে ধাক্কা লেগেছে।তদন্ত কমিটি হলো। কর্তাব্যক্তি বললো: পদ্মা সেতুর পিলারে ধাক্কা এটি ষড়যন্ত্র কি না ক্ষতিয়ে দেখতে হবে।

টেলিভিশনে দেখলাম সেতুর নিচ দিয়ে যাতায়াত বন্ধ।ভাল কথা, ভাল সিদ্ধান্ত।এক রাত পরেই আবার দেখা গেল : সেতুর নিচ দিয়ে লন্ঞ্চ ও ফেরি চলবে।

আবারও আরেক পিলারে ধাক্কা আবারও একই কথা।

গতকাল সেতুর ১০ নাম্বার পিলারে আবারও ধাক্কা আবারও একই কথা।ষড়যন্ত্র! ষড়যন্ত্র থাকলে সরকারের খোঁজা উচিত! 

না হলে স্বপ্নের সেতুর বড় ধরনের ক্ষতি হলে সেটা পুশিয়ে দিতে অনেক সময় চলে যাবে। অনেক অর্থ ব্যয় হবে। অনেক ঋণের বোঝা চাপবে আমাদের মাথার উপর।কারণ পদ্মা সেতু হচ্ছে আমাদের টাকায়,দেশের টাকায়,দেশের মানুষের ঘাম ঝড়া টাকায়।

কিছু কথায় হাসির পাত্র হতে হয় আমাদের।একদা এক মন্ত্রী বলেছিলেন,রানা প্লাজার পিলার ধরে ঝাঁকাঝাঁকির কারণে রানা প্লাজা নাকি ধসে পরেছিল।এটিতে কিছু মানুষ এখনো ট্রল করে।কাজেই এমন কিছু বলা ও করা থেকে আমরা যেন বিরত থাকি।

এ দু'টি  বিষয়ে দেশের মানুষ আজ বিব্রত।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com