weather ৩৭.১৪ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দু'জন নিহত

প্রকাশ : ২৪-০৯-২০২২ ২২:৫৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজু ইসলাম (৪০) ও আবুল কালাম আজাদ (৪৫) নামে দু'জন নিহত হয়েছেন। এতে ইমরান (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। তিনজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। নিহত রাজু ইসলাম পীরগঞ্জ উপজেলার দানাজপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও কালাম একই গ্রামে মৃত ছামেদ আলীর ছেলে। শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়ন দানাজপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার রাতে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পীরগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে দানাজপুর এলাকায় যাচ্ছিলেন রাজু, কালাম ও ইমরান। গোদাগাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজু ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আবুল কালাম আজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর