weather ২৮.৮৩ o সে. আদ্রতা ৭৫% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ৩০-১২-২০২০ ১৩:০৭

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএডিসি বঙ্গবন্ধু পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।

মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই শ্লোগানকে সামনে রেখে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বকত্ব্য রাখেন, বিএডিসির প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ-পরিচালক মিজানুর রহমান, কন্ট্রাক গ্রোয়ার্স জোনের উপ-পরিচালক ফারুক হোসেন, অধিক বীজের উপ-পরিচালক তাজুল ইসলাম ভূঞা, আলু বীজের উপ-পরিচালক উৎপল কুমার সাহা, পঞ্চগড় আলু বীজের উপ-পরিচালক আব্দুল হাই, আপৎকালিন বীজ মজুদের সিনিয়র সহকারি পরিচালক সোহেল রানা, খামারের সিনিয়র সহকারি পরিচালক রুহুল আমিন, বিপণনের সিনিয়র সহকারি পরিচালক শাহনাজ পারভীন, অধীক বীজের সহকারি পরিচালক শ্যামল কুমার দেবনাথ প্রমূখ। এ সময় ঠাকুরগাঁও ও পঞ্চগড় বিএডিসির সকল কর্মকর্তা কর্মচারি অংশ গ্রহণ করেন। বক্তরা অবিলম্বে অপরাধিদের শাস্তি দাবি ও ভবিষ্যতে এ রকম ঘটনা না ঘটবার হুসিয়ারি দেন। এ ছাড়াও বক্তরা কৃষিতে বিএডিসির বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর