weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৫% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা র‍্যালি

প্রকাশ : ২৬-০১-২০২০ ২০:৩৫

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন,(ঠাকুরগাঁও): কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে মেগা প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা র‍্যালি করেছে ঠাকুরগাঁওয়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক,কর্মচারী-শিক্ষার্থীরা। ২৬ জানুয়ারী  রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ঠাকুরগাঁও পলিটেকলিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা র‍্যালি বের করে।
র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন পত্র দেয়া হয়। এসময় ঠাকুরগাঁও পলিটেকলিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আলী আকবর খান, ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ বজলুর রশিদসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর