ঠাকুরগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ২ কারবারী গ্রেফতার
প্রকাশ : ০৬-০৬-২০২৪ ১৫:৪৫
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পিপিএম-সেবা সার্বিক দিক-নিদের্শনায় জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ আব্দুল কাদের (৫১) ও সাদেকুল ইসলাম সুজন (৩৭) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ জুন) পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিগড়া বেলসাড়া গ্রামের মরহুম আবু তাহেরের ছেলে ও মাদক কারবারী আব্দুল কাদের এর বসতবাড়ী তল্লাশী করে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তাকে গ্রেফতার করে। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, গ্রেফতারকৃত আব্দুল কাদেরের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
অপরদিকে, ঠাকুরগাঁও সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সদর পৌরসভার শান্তিনগর (একুশের মোড়) মহল্লার এমদাদুল হকের ছেলে ও মাদক কারবারী সাদেকুল ইসলাম ওরফে সুজন এর বসত বাড়ির ভিতর তল্লাশী করে ১শ' ৪ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারের পর তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাদেকুল ইসলাম অরফে সুজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলায় গ্রেফতারী পরোয়ানা ১০ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করে।
সদর থানা- ৪ জন, বালিয়াডাঙ্গী থানা- ২জন, হরিপুর থানা- ৩ জন ও রুহিয়া থানা-১ টিসহ সর্বমোট ১০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com