weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে -বিএডিসির চেয়ারম্যান রুহুল আমিন

প্রকাশ : ০২-১১-২০২৪ ২২:০১

নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি)চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বলেছেন, কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে। এজন্য কৃষকদের উন্নয়নের কাজ করতে হবে। কৃষকরা যাতে সময় মতো সার বীজ পান সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতিত্বে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন বিএডিসির চেয়ারম্যান মো: রুহুল আমিন ।


মতবিনয় সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, বিএডিসির বিভিন্ন দপ্তরসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে বিএডিসি চেয়ারম্যান মো:  রুহুল আমিন বিএডিসির বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
এ সময় বিএডিসি বিভিন্ন দপ্তরের, বিএডিসি চাষী ফোরাম বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিএডিসি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন ও জেলা প্রশাসক ইশরাত ফারজানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com