উন্নয়ন শোভাযাত্রা ও বিএনপি জামাতকে বয়কটের আহবান
প্রকাশ : ০৪-১১-২০২৩ ১৭:২৬
নিজস্ব প্রতিবেদক
মোতাল্লিব সম্রাট: দেশব্যাপী জামায়াত-বিএনপি'র অবরোধ ও জ্বালাও পোড়াও এর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ১০ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম সুজনের আহ্বানে এ শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
শনিবার দুপুরে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম।
মোটরসাইকেল শোভাযাত্রাটি ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও বিএনপি-জামায়াতের হরতাল-অরোধের নামে নাশকতার চিত্র তুলে ধরা হয় ।
শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন তুলে ধরে বিএনপি জামাতকে বয়কটের আহবান জানান।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com